Products
ইঞ্জিন অয়েল চেঞ্জ করানর সময়, কি অয়েল ফিল্টার দিচ্ছে দেখে নিন। অয়েল ফিল্টার টি ইঞ্জিনের কিডনির মত কাজ করে; তাই এটি বাজে কোয়ালিটির হলে ইঞ্জিন নস্ট হতে থাকে।
এই ইঞ্জিন অয়েল ফিল্টার গুলি ৯০ টাকা দিয়ে কিনে ৩০০ টাকা + বিক্রি করা যায় তাই অধিক অনৈতিক মুনাফার কারনে দুস্ট লোক গুলি অরিজিনাল বা ভালো কোয়ালিটি বিক্রি করতে চায় না, কারন অরিজিনাল বিক্রি করলে পুজিও বেশি খাটাতে হয় আবার লাভ ২৫ থেকে ৩৫ টাকা সর্বোচ্চ ৫০ টাকা করা যায়।
বাজে অয়েল ফিল্টারের কারনে ২ টি ঘটনা ঘটতে পারে,
১. বাজে পাতলা ফিল্টার ঠিক মত ছাকতে না পারার কারনে ইঞ্জিনের ভিততে মেটালিক ঘর্ষণ বেড়ে যায় ফলে ইঞ্জিনের সাউন্ড বেড়ে যায়।ইঞ্জিনের ভিতরে দ্রুত ক্ষয়প্রাপ্ত হতে থাকে।
২. মোটা বাজে পেপারের ফিল্টার ইঞ্জিনের চাহিদা মত ইঞ্জিন অয়েল সাপ্লাই করতে বাধা দেয় ফলে ইঞ্জিন এর ক্ষতি হয়।