6 Years Peace of Mind for Hybrid Battery. Starting from 1,39,000 Taka | First Time in Bangladesh. To know More WhatsAPP : 01532204350

কোন ইঞ্জিন অয়েল কখন বদলাবেন? — সবার জন্য আমাদের পরামর্শ

Thu, Nov 27, 25

বাংলাদেশে আমরা ইঞ্জিন অয়েলের বিপুল বৈচিত্র্য দেখি—মিনারেল, সেমি-সিন্থেটিক, ফুল সিন্থেটিক, পাশাপাশি 20W-50 থেকে শুরু করে 0W-08 পর্যন্ত নানান গ্রেড। আবার গাড়িও ভিন্ন ভিন্ন—হাইব্রিড, নন-হাইব্রিড, CNG, LPG, বা অক্টেনে চলা। এত কিছুর মধ্যে স্বাভাবিকভাবেই অনেকেই নিশ্চিত হতে পারেন না—


আমার গাড়ির ইঞ্জিন অয়েল কত কিলোমিটারে পরিবর্তন করা উচিত?
তার উপর দেশের বাজারে নিম্নমানের/নকল অয়েল ফিল্টার এর উপস্থিতি বিভ্রান্তি আরও বাড়ায়।


# 🔧 ১. প্রথমে বুঝুন—W গ্রেড মানে কী?
উদাহরণ: 5W-30
* 5W → ঠান্ডা স্টার্টে অয়েলের সান্দ্রতা
* 30  → ইঞ্জিন গরম হলে সান্দ্রতা
  সংক্ষেপে: কম W মানে কোল্ড স্টার্টে দ্রুত অয়েল সার্কুলেশন।
  গাড়ি যত নতুন মডেলের—সাধারণত তত কম-গ্রেড (0W/5W) অয়েল প্রয়োজন।


# 🚘 ২. গাড়ির ধরন অনুযায়ী কোন গ্রেড উপযুক্ত?
🔹 নন-হাইব্রিড পেট্রোল/অক্টেন গাড়ি
* 5W-30
* পুরোনো গাড়ি → 10W-40
* খুব পুরোনো বা বেশি মাইলেজ (ইঞ্জিন অয়েল কমে যায়) → 20W-50
🔹 হাইব্রিড গাড়ি
হাইব্রিড ইঞ্জিন অনেক সময় অন-অফ হয়, ফলে পাম্প দ্রুত তেল টেনে নিতে পারে এমন লো-ভিসকসিটি অয়েল দরকার:
* 0W-20, 0W-16, 0W-08 (মডেল অনুযায়ী); বাংলাদেশের হিট ফ্রিকুয়েন্সি তে 0W-20 সেইফ চয়েস।
🔹 CNG/LPG গাড়ি
CNG–তে দহন তাপ বেশি → ভাল হিট-রেজিস্ট্যান্ট অয়েল দরকার
* 10W-30, 10W-50
  (API SN / SN+ বা SP হলে ভালো)


# ⏱️ ৩. অয়েল চেঞ্জ ইন্টারভাল—বাস্তবিক গাইড
✔ মিনারেল অয়েল
৩,০০০ – ৪,০০০ কিমি
(জ্যাম এর শহরে থাকলে ২৫০০–৩০০০ কিমিতে বদলান)
✔ সেমি–সিন্থেটিক
৩৫০০ – ৫,৫০০ কিমি
✔ ফুল সিন্থেটিক
৬,০০০ – ১০,০০০ কিমি (ইঞ্জিন অয়েল ম্যানুফ্যাকচারার এর ডিক্লারেশন দেখুন)
বাংলাদেশের রাস্তাঘাট ও জ্যাম বিবেচনায় ৭,০০০ কিমি নিরাপদ সীমা বলে আমরা মনে করি।
✔ হাইব্রিড গাড়ি
হাইব্রিডে ইঞ্জিন ঘনঘন অন–অফ হয় → তেল দ্রুত ডিগ্রেড হয়
৭,০০০ – ১০,০০০ কিমি (যদিও ফুল সিন্থেটিক এবং কম বেশি ৫০% EV তে চলে)


🛑 বাংলাদেশে নকল অয়েল ফিল্টারের বাস্তবতা
বাজারে নকল/নিম্নমানের ফিল্টার এত বেশি যে বেশিরভাগ সময় অয়েলের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ফিল্টার ব্লক হয়ে যায়।ফলাফল → ইঞ্জিন অয়েলের লাইফ কমে যায়।
👉 তাই অয়েল ভালো হলেও ফিল্টার নকল বা নিম্নমানের  হলে ইঞ্জিন বিপদে।


✔ পরামর্শ :
*ব্র্যান্ডেড ফিল্টার ব্যবহার করুন (OEM / Thailand preferred)
* অচেনা ফিল্টার এড়িয়ে চলুন
* প্রত্যেকবার অয়েল চেঞ্জের সময় ফিল্টার অবশ্যই পরিবর্তন করুন


📌 ৪. অয়েল পরিবর্তনের প্রয়োজনীয়তার লক্ষণ
* ইঞ্জিন শুষ্ক শব্দ (টিকটিক/ঘর্ষণ/উচ্চ শব্দ)
* তেল কালো ও পোড়া পোড়া গন্ধ 
* মাইলেজ কমে যাওয়া
* ইঞ্জিন দ্রুত গরম হওয়া


#  ৫. শেষ কথা — সঠিক অয়েল + সঠিক ফিল্টার = ইঞ্জিনের দীর্ঘ জীবন
গাড়ির ম্যানুয়াল যা বলবে → সেটিই শ্রেষ্ঠ নির্দেশনা।
কিন্তু বাংলাদেশের ব্যবহারিক বাস্তবতায়, নিরাপদভাবে চলতে চাইলে—
👉 ফুল সিন্থেটিক ব্যবহার করুন
👉 নন হাইব্রিড হলে ৪-৫ হাজার আর হাইব্রিড হলে ৭-৮ হাজার কি.মি. যথেষ্ট
👉 ভাল ফিল্টার ছাড়া ভালো অয়েলও কোনো লাভ হয় না, তাই অরিজিনাল ফিল্টার ব্যাবহার করুন। প্রয়োজনে আমাদের পরামর্শ নিন। 


আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ প্যাকেজ:
বিশ্বমানের অরিজিনাল ইঞ্জিন অয়েল + অরিজিনাল ইঞ্জিন অয়েল ফিল্টার সহ হাইব্রিড গাড়ি : ৬৫০০ থেকে ৭৫০০ টাকা, নন হাইব্রিড ৬৮০০-৭৮০০ টাকা। সাথে গাড়ির Health checkup complementary.  উত্তরা ও আশেপাশের এলাকায় হোম সার্ভিস (রবিবার থেকে বৃহস্পতিবার)


Unisolve গাড়ির মালিকদের মাধ্যমে পরিচালিত একটি সামাজিক উদ্দ্যোগ।  
গাড়ি নিয়ে সমস্যায় পড়লে বা কোন প্রশ্ন থাকলে যোগাযোগ করুন, +8801532204350